Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অনুষ্ঠান

বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন

কেরানীগঞ্জে বাংলাদেশ পাখা প্রস্ততকারক মালিক সমিতির সাবেক সভাপতি ও আমরা ঢাকার নাগরিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কদমতলীর স্থানীয় একটি মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের পরিবার ও হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাষ্টের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া শেষে এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান, ওল্ড ঢাকা নাগরিক সমাজের মহাসচিব মো. মাহতাবউদ্দিন ও হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ অন্যান্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button