Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রীবাংলাদেশ

বঙ্গবন্ধুর ওপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন।
বইটি লিখেছেন সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা প্রয়াত দুরন্ত বিপ্লব।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে লেখক প্রয়াত দুরন্ত বিপ্লবের মা রোকেয়া আক্তার খাতুন, তার ভাই দুর্জয় বিপ্লব ও বোন শাশ্বতী বিপ্লব উপস্থিত ছিলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বইটি লিখেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য প্রয়াত দুরন্ত বিপ্লব।

সংশ্লিষ্ট খবর

Back to top button