ভাষা আন্দোলনের পথ ধরেই স্বাধীনতা এসেছে: প্রধানমন্ত্রী

গুণীজনদের পথ অনুসরণ করে, বিজ্ঞান সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে, নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার চায় শিক্ষা সাহিত্য ও উন্নয়নের মধ্যে দিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু কোরে দাঁড়াব বাংলাদেশ। সকালে একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে, তিনি এসবে কথা বলেন। এছাড়া, আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী।
সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পুরস্কার একুশে পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষা, সংগীত, সাহিত্য, সামাজ সেবা ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ, এ বছর মোট ১৯ জন সুধী ও দুটি প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানের সুচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গুণী মানুষের কদর না করলে, কোন জাতি বা সমাজ উন্নতি লাভ করতে পারে না। উন্নত দেশ, রাষ্ট্র তথা সমাজ গঠনে, তাদের ভূমিকা অপরিসীম। তাই তাদের দেখে শিক্ষা নিতে হবে।
বাংলাদেশে নিয়ে এখনো নেতিবাচক রাজনীতি চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে সবসময়। আগামী দিনেও বিশ্বের আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বেই আমরা ভাষা আন্দোলনে, মুক্তিযুদ্ধে জয়লাভ করেছি। ভাষা আন্দোলন সম্পর্কে বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদের এ আন্দোলন ছিল সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলন।
ভাষা আন্দোলনে জাতীর পিতার অবদান নিয়ে যারা বিদ্রুপ করেছেন, তাদের সমালচনাও করেন বঙ্গবন্ধু কণ্যা।



