Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
উন্নয়নপ্রধানমন্ত্রীসরকার

কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো দেখতে মিরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (১৯ ফ্রেবুয়ারি) সকালে কালশী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২.৩৪ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটির উদ্বোধন ঘোষণা করেন তিনি।

ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী সার্কেলের ওপর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায়- ২৩৩৫ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মিত হয়েছে। এছাড়াও এই প্রকল্পের আওতায় ইসিবি স্কোয়ার থেকে কালশী পর্যন্ত ৩.৭০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হয়েছে। একনেক ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রকল্পটিকে অনুমোদন দেয়।বিএনসিসি ও বাংলাদেশ আর্মি (২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড) ১,০১২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি সম্পন্ন করেছে।

প্রকল্প বিবরণী অনুযায়ী, ফ্লাইওভারটি ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো। এই প্রকল্পে যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে আগের চার লেন বিশিষ্ট রাস্তাগুলোকে ছয় লেন করা হয়েছে।

প্রধান চারলেন বিশিষ্ট ফ্লাইওভারটি ইসিবি স্কোয়ার থেকে কালশী ও মিরপুরের ডিওএইচএস হয়ে গেছে। দুই-লেন বিশিষ্ট র‌্যাম্পটি কালশী মোড় থেকে শুরু হয়ে কালশী সড়কে যাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button