Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
উন্নয়নবাংলাদেশ

চালু হলো মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন

রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল স্টেশনের উত্তরা সেন্টার স্টেশন চালু করা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় স্টেশনটি। অন্য স্টেশনগুলোর মতো সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই স্টেশন থেকেও যাত্রীরা মেট্রোরেলে চলাচল করতে পারবেন। এদিন সকাল সাড়ে ৮টায় দিয়াবাড়ি থেকে ছেড়ে আসা ট্রেনটি উত্তরা সেন্টার অর্থাৎ দুই নম্বর স্টেশনে বিরতি নেয়।

ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই শনিবার উত্তরা সেন্টার স্টেশন চালু করা হয়েছে। মার্চের মধ্যে ধাপে ধাপে সব স্টেশন খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে, উত্তরা (দিয়াবাড়ী), আগারগাঁও স্টেশন দিয়ে যাত্রা শুরু করে মেট্রোরেল। পরে পল্লবী স্টেশন উন্মুক্ত করে দেওয়া হয়। সবশেষ মেট্রোরেলের চতুর্থ স্টেশন হিসেবে খুলেছে উত্তরা উত্তরের স্টেশনটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button