Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অনুষ্ঠান

বিশ্ব ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন ওবায়দুল কাদের

বিশ্ব ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভালোবাসা দিবসে দিনের শুরুতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি লিখেছেন ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে’।

সাদা পাঞ্জাবীর ওপর মুজিব কোর্ট এবং তার সঙ্গে মেরুন রঙের মাফলার- এমন কয়েকটি ছবিতে স্মিথ হাস্যোজ্জল ওবায়দুল কাদেরের ছবিগুলো সকাল ৯টার দিকে পোস্ট করা হয়। সকাল ১১টা নাগাদ ৮০ হাজার লাইক, ১৩ হাজার কমেন্টস এবং ১০ হাজারের বেশি শেয়ার ছাড়িয়ে গেছে সেই পোস্ট।

ফেসবুকে মাঝে মধ্যেই ছবিসহ পোস্ট দেন ওবায়দুল কাদের। দিবস কেন্দ্রিক পোস্টগুলোতে প্রাসঙ্গিক ছবি ব্যবহার করেন এ আওয়ামী লীগ নেতা।

সংশ্লিষ্ট খবর

Back to top button