Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
স্বাস্থ্য

গণস্বাস্থ্যে রাতের শিফটে অল্প খরচে ডায়ালাইসিস সেবা চালু

কিডনি বিকল রোগীদের কষ্ট লাগবে রাতের শিফটে অল্প খরচে ডায়ালাইসিস সেবা চালু করছে গণস্বাস্থ্য কেন্দ্র।

বুধবার (২ ফেব্রুয়ারি) ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্রের নগর হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, রোববার (৫ ফেব্রুয়ারি) থেকে ধানমন্ডিস্থ নগর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে চথুর্ত (রাত ৮ টা ৩০ মিনিট) ও ৫ম শিফট (রাত ২টায়) হতে অল্প খরচে রোগীদের ডায়ালাইসিস সেবা চালু করার সিন্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে বিপর্যস্ত ডায়ালাইসিস ব্যবস্থা, গত কয়েকদিন পত্রপত্রিকায় ও মিডিয়ায় চট্রগ্রাম ও ঢাকাতে রোগীদের কান্নাকাটি একটা অসহনীয় পরিস্থিতি প্রকাশিত হয়েছে। এ অবস্থায় গণস্বাস্থ্য ধানমন্ডিস্থ নগর হাসপাতালে প্রতি সেশনে শুধু ডায়ালাইসিসের জন্য এক হাজার টাকা খরচ পড়বে। ডায়লাইসিসের বাইরে অতিরিক্ত চিকিৎসা খরচ রোগীকে বহন করতে হবে। প্রতি রাতে একশত রোগীকে এ সুবিধা দেওয়া যাবে।

যোগাযোগ: ডায়ালাইসিস সেন্টার, গণস্বাস্থ্য নগর হাসপাতাল, বাড়ী ১৪/ই, রোড ৬, ধানমন্ডি ঢাকা, ১২০৫। পিবিএক্স: +৮৮০২৪১০৬০৯৩০-৮, +৮৮০১৭০৯৬৬৩৯৯৪। সরাসরি: কামরুল হাসান, রোগীর সহায়তা কার্যক্রক ইনসার্জ, মোবাইল +৮৮০১৪০১১৯৮০১২।

সংশ্লিষ্ট খবর

Back to top button