Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআবহাওয়া

কমতে পারে রাতের তাপমাত্রা

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা উল্লেখযোগ্য কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এমনটিই জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, নীলফামারী, পাবনা, দিনাজপুর ও কুড়িগ্রাম জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ৮ দশমিক ৬ এবং সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ।

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে শ্রীলংকা উপকূল অতিক্রম করেছে। এটি আরও পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button