দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আওয়ামী লীগ সরকার: প্রধানমন্ত্রী

‘জনগণের ভোটে ক্ষমতায় না এসে, অন্য কোনো উপায়ে সরকার গঠন করলে, সে দেশের উন্নয়ন কখনও সম্ভব নয়’ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও রাজউক আয়োজিত ১১টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ শাসনামলে দেশের উন্নয়ন বিবেচনায় নিতে দেশবাসীর প্রতি আহ্বানও প্রধানমন্ত্রী।
সকালে রমনা পার্কে আয়োজিত জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও রাজউকের ১১টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতা দখল করেছিল, তারা কখনো জনগণের জন্যে কাজ করেনি। অনির্বাচিত কাউকে দিয়ে দেশের উন্নয়ন হয় না। নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশে এখন এত উন্নয়ন হচ্ছে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছে সেসব বিবেচনা করতে দেশবাসীর প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০২৩ সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে জানিয়ে সবাইকে আবারো সাশ্রয়ী হওয়ার আহবান জানান সরকার প্রধান।



