Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশরাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬২

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৮ জানুয়ারি) সকাল ছয়টা থেকে রোববার (২৯ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিদের কাছ থেকে ১২.২ গ্রাম হেরোইন, ১০৫ বোতল ফেনসিডিল, ৩৪ কেজি ৪৬৪ গ্রাম গাঁজা, ২১ হাজার ৬০৯ ইয়াবা, ১০ গ্রাম আইস ও ৫০টি ইনজেকশন জব্দ করা হয়।

আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button