Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

শুধু প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করুন: ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর ২৫ নির্দেশনা

জনগণের সেবায় আন্তরিক হয়ে কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  মাদক, জঙ্গিবাদ ও গুজব বন্ধে এক গুচ্ছ নির্দেশনাও দেন তিনি। সকালে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময়, অপ্রয়োজনীয় কেনাকাটা পরিহার, কৃষি জমির সর্বাচ্চ ব্যবহার এবং সবক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার তাগিদ দেন সরকার প্রধান।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে, তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময়, জেলা প্রশাসকদের উদ্দেশ্যে  তিনি বলেন,  জাতির পিতা ক্ষুধা ও দারিদ্র মুক্ত যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে কাজ করতে হবে।

সমাজের নানা অন্যায়, অবিচার ও  আইনের শাসন প্রতিষ্ঠা কোরে, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান তিনি।

এ সময়, অপ্রয়োজনীয় কেনাকাটা পরিহার এবং সবক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার তাগিদ দেন সরকার প্রধান।

বুলবুল / বাংলা টিভি 

সংশ্লিষ্ট খবর

Back to top button