প্রধানমন্ত্রীবাংলাদেশ
দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে নেতৃত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়ন ও কল্যাণমূলক কাজ পরিচালনায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিজস্ব তহবিল গড়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার, গণভবনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ’এর স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে নেতৃত্ব দিতে হবে।
আগামীতে, বৈশ্বিক গতির সঙ্গে তাল মেলাতে এখন থেকেই দক্ষ মানবসম্পদ গড়ে তোলার তাগিদ দেন সরকারপ্রধান।
দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ২০৪১ সালে একটি উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।



