প্রধানমন্ত্রীবাংলাদেশসরকার
টেকসই বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

টেকসই বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ‘বৈশ্বিক দক্ষিনাঞ্চলের উন্নয়নে’ সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত ‘ভয়েস অব দ্য সাউথ সামিট ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানের,ইনাগুরাল লিডারস সেশনে, গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই আহবান জানান।
অনুষ্ঠানে জি-টুয়েন্টি জোটের সামনে ছয়টি প্রস্তাব রেখে শেখ হাসিনা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপট বিবেচনায়, একটি ন্যায্য ও গ্রহণযোগ্য অর্থনৈতিক ব্যবস্থার জন্য, সম্মিলিতভাবে কাজ করার এখনই উপযুক্ত সময়।
এসময় জলবায়ু পরিবর্তনে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য, বিশেষ অর্থায়নের প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রী।



