Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorizedবাংলাদেশ

বিদ্যুতের দাম কমানোর দাবিতে সোমবার সারাদেশে বিএনপির সমাবেশ

দশ দফা দাবি আদায় এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে, ১৬ জানুয়ারী সারাদেশে  সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি । বুধবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গন অবস্থান থেকে এই কর্মসূচি ঘোষণা করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম  আলমগীর । সরকার পতন না হ্ওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা দেন দলের শীর্ষ নেতারা।

সরকারের পদত্যাগ,সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ দশ দফা  দাবিতে বিএনপির এই  গন অবস্থান কর্মসূচি।  সেখানে বিএনপি নেতারা বলেন,শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই দশ দফা দাবি আদায় করা হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,দমন পীড়ন চালিয়ে বিএনপির‌ আন্দোলন দমিয়ে রাখা যাবে না।

 

এসময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, রাজধানী ছাড়াও আরও নয়টি বিভাগে  নেতাকর্মীদের গ্রেফতার করে

দুর্নীতির কারনে সরকার গণবিচ্ছিন্ন হয়েছে দাবী করে ফখরুল বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে ফেলেছে, তাই রাষ্ট্রীয় বাহিনীর ওপর নির্ভর করে দেশ পরিচালিত করছে। অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন বিএনপি নেতারা।

 

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button