Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

বাংলাদেশের সব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের বৃহৎ অর্জনগুলো সব আওয়ামী লীগের হাত ধরেই অর্জিত হয়েছে। বিগত ১৪ বছরে দেশে যে উন্নয়ন সাধিত হয়েছে, আওয়ামী লীগ দেশকে কি দিয়েছে তা জনগণই বিচার-বিশ্লেষণ করবেন বলেও জানান তিনি।

সরকারের বর্তমান মেয়াদের ৪ বছরপূর্তি উপলক্ষে, সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে এসব কথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে। আগামী নির্বাচন সামনে রেখে দেশবিরোধীরা ষড়যন্ত্র চালাচ্ছে উল্লেখ করে, অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহবান জানান প্রধানমন্ত্রী।

সকলের জন্য সুন্দর-সুরক্ষিত আগামী গড়তে স্মার্ট বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করেন সরকারপ্রধান।

সংশ্লিষ্ট খবর

Back to top button