Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

জন্মদিনে রাষ্ট্রপতিকে শি জিন পিংয়ের শুভেচ্ছা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। আজ রবিবার (১ জানুয়ারি) আশিতে পা রাখলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

জন্মদিন উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পাঠানো বার্তায় প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে যেতে এবং উভয় দেশের জনগণের কল্যাণে রাষ্ট্রপতি হামিদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চান তিনি। সূত্র: বাসস।

সংশ্লিষ্ট খবর

Back to top button