Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আবহাওয়া

দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে। এতে আরো বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্রও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৪ শতাংশ।

পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে।

বাংলা তভ/ইমন

সংশ্লিষ্ট খবর

Back to top button