Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

ইউক্রেনকে দেয়া মার্কিন সাহায্য দান নয়, বিনিয়োগ: মার্কিন কংগ্রেসে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের জন্যে মার্কিন সাহায্য কোন দান নয় বরং এটি নিরাপত্তা খাতে বিনিয়োগ।

জেলেনস্কি বুধবার রাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রায় এক ঘন্টার এক ভাষণে এ কথা বলেন।

তিনি আরো বলেন,আপনাদের এ অর্থ কোন দান নয়, এটি বিশ্ব নিরাপত্তা ও গণতন্ত্রের জন্যে বিনিয়োগ যা আমরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে পরিচালনা করি।

রশিয়া চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা চালানোর পর এ প্রথম জেলেনস্কি নিজ দেশের বাইরে এলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button