Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অনুষ্ঠানঅন্যান্য

রূপগঞ্জে আইএসপিএবি’র মিলনমেলা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবি এর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর)গাউসিয়ায় সুবর্ন গ্রাম রিসোর্টে বর্নাঢ্য আয়োজনে সারাদেশের ২৭’শ সদস্যদের নিয়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এসময় দৌড় প্রতিযোগীতা, ফুটবল, দাবা, মহিলাদের হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা সহ নানান রকমের খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এসময় বাংলাদেশ ঢাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব খলিলুর রহমান,বিটিআরসির ডিজিই এন্ড ও বিগ্রেডিয়ার জেনারেল এহসানুল কবির, ডিজিএলএল আশীষ কুমার কুন্ড, এমডি বিএসসিসিএল হাসমত আলী, আইএসপিএবি এর  সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, আহ্বায়ক আসাদুজ্জামান সুজন সহ আরো অনেক উপস্থিত ছিলেন।

ISPAB

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি ও তৃণমূল পর্যায়ের জনগণকে বর্তমান সরকারের ‘ভিশন ২০৪১ স্মার্ট বাংলাদেশ’যাত্রায় সম্পৃক্ত করা এ আয়োজনের উদ্দেশ্য। এ আয়োজন জেলা পর্যায়ে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হবে। এসময় তথ্যপ্রযুক্তি খাতের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় গুরুত্বারোপ করেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button