Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

মহান বিজয় দিবসে লাকী আহমেদের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস আজ। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অধীনে পরিচালিত দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্যে দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (১৬ই ডিসেম্বর) সকালে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন লাকী জাগরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান লাকী আহমেদ।

Lucky 3

শ্রদ্ধা নিবেদন শেষে লাকী আহমেদ বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে নির্বিচারে গণহত্যা শুরু করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতি। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনী যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এবং পৃথিবীর বুকে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

উল্লেখ্য, লাকী জাগরণ ফাউন্ডেশন একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। এ সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। লাকী জাগরণ ফাউন্ডেশন থেকে দুস্থ, অসহায় নারীদের প্রশিক্ষণ সহ বিভিন্ন ক্ষেত্রে অর্থসংস্থানের ব্যবস্থা করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button