
আজ ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস।বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল স্বাধীন-সার্বভৌম ভূখণ্ড বাংলাদেশ। ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ ধর্ষিতা মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা ধরা দেয় বাঙালির জীবনে।
দিবসটি উপলক্ষে আজ ১৬ই ডিসেম্বর (শুক্রবার) সকালে ধানমন্ডি-৩২ নম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রগ্রেসিভ এক্স স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় জয়বাংলা-জয়বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয় আশপাশ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা মোঃ শফিকুল ইসলাম শফিক, ফয়সাল আজিজ ভূঁইয়া, মেজবাবুর রহমান মেজবা, তানভীর আহমেদ এলাহি, অমিত কুমার বসু, ইকবাল হোসেন ডানার, মোঃ মুজিবুর রহমান মুজিব, আবু আনসারী, জুয়েল রানা, জামান নূর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



