
৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ খেলায় বাংলাদেশকে ২২৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী ভারত। তবে প্রথম দুই ম্যাচ জিতে এরি মধ্যে সিরিজ নিশ্চিত করেছে টিম টাইগার্স।
আজ শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ইশান কিশানের ২১০ আর বিরাট কোহলির ১১৩ রানের ঝোড় ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৪০৯ রানের বড় সংগ্রহ পায় ভারত। বাংলাদেশের পক্ষে ২ টি করে উইকেট নেন সাকিব আল হাসান ও এবাদত হোসেন।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সাকিবের ৪৩ আর লিটন দাসের ২৯ ছাড়া কেউই সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত ৩৪ ওভার ব্যাট করে ১৮২ রানে অলআউট হয় বাংলাদেশ।
বাংলা টিভি/অজিত



