জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দেয়: শেখ হাসিনা

জনগণ আওয়ামী লীগকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট চুরির অপবাদ দেয়া হয়।
দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়ানো হচ্ছে। দেশবাসীকে গুজবে কান না দেয়ার আহ্বান জানান সরকার প্রধান।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন,জনগণ আওয়ামী লীগকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়।আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট চুরির অপবাদ দেয়া হয়।
শেখ হাসিনা বলেন, ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়ানো হচ্ছে।ব্যাকে পর্যাপ্ত টাকা রয়েছে।দেশবাসীকে গুজবে কান না দেয়ার আহ্বান জানান সরকার প্রধান।
ক্ষমতায় থাকাকালীন খালেদা জিয়া ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল বলে দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,বিএনপির কাজই হচ্ছে শিক্ষার পরিবেশ নষ্ট করা।
এসময় ছাত্রলীগকে বিএনপির গুজবের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



