Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পলোগ্রাউন্ডে জনসভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভায় ভাষণ দিবেন। এ উপলক্ষে উৎসবের আমেজে পুরো চট্টগ্রাম প্রস্তুত। শেষ মুহুর্তে নগরজুড়ে চলছে সাজসজ্জা ও প্রচার-প্রচারণার কাজ। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর পলোগ্রাউন্ডে এ জনসভার আয়োজন চলছে।

সাংবাদিকদের ব্রিফ্রিংয়ে চট্রগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন বলেছেন, চট্রগ্রাম আওয়ামী লীগ ও সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে চট্রগ্রাম মহানগর জনসমুদ্রে পরিণত হবে।’
চট্রগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আরো বলেন, সমাবেশ থেকে চট্রগ্রাম আওয়ামী লীগ সাংগঠনিক শক্তি প্রদর্শন করবে এবং যে কোন অপশক্তি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবগুলো উন্নয়নমুলক কাজ সম্পন্ন হলে চট্রগ্রাম বিশ্বমানের উন্নত নগরীতে পরিণত হবে। প্রধানমন্ত্রী বেশকিছু উন্নয়নমুলক কাজের উদ্বোধন এবং কিছু উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

মহামারি-কোভিড-১৯ এর কারনে প্রায় তিন বছর ঢাকার বাইরে গত ২৪ নভেম্বর যশোরে এক জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকালের জনসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সহযোগি সংগঠনগুলো চুড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এবং মাইকিং ও ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছে। শহরের বিভিন্ন সড়কে বণার্ঢ্যতোরন নির্মাণ এবং প্রধানমন্ত্রীর ব্যানার ও পোস্টার টাঙ্গানো হয়েছে। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানকে স্বাগত জানাতে নেতৃবৃন্দ নগরীর জামাল খান, কাজির দেউরি, হালিশহর, লালখান বাজার, টাইগার পাস,দেওয়ান হাট, কদমতলী, নিউমার্কেট, আন্দরকিল্লাসহ অন্যান্য স্থানে বিলবোর্ড, ব্যানার, বেলুন,ফেস্টুন এবং পোষ্টার টাঙ্গিয়েছে।

চট্রগ্রাম সিটি করপোরেশনের উদ্যেগে আগামীকালের জনসভাকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন এলাকার সড়কের সৌন্দয্য বর্ধনের পাশাপাশি ফুটপাত পরিষ্কার, রং করা, ফ্লাইওভারগুলো আলোকসজ্জিত করা হয়।

আওয়ামী লীগ নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী সাম্প্রতিক দলীয় ফোরামের সভাগুলোতে দলকে এখন থেকে আরো সময় দেয়ার অভিপ্রায় ব্যক্ত করেন। আওয়ামী লীগ প্রধান দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনা করছেন। এরই অংশ হিসেবে গত ২৪ নভেম্বর যশোর স্টেডিয়ামে প্রথম জনসভা অনুষ্টিত হয়।যশোরের জনসভার মাধ্যমে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশব্যাপী নির্বাচনী প্রচারনা শুরু করেন। আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে শেখ কামাল স্টেডিয়ামে শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে দলীয় সভায় ভাষণ দিবেন।

এসব জনসভায় দলীয় প্রধান আওয়ামী নেতা-কর্মী ও জনগণকে নতুন বার্তা দিবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনব্যাপী সফরে আগামীকাল সকালে চট্রগ্রাম আসবেন এবং বেশ কয়েকটি কর্মসুচিতে যোগদান করবেন।

তিনি সকালে ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সামরিক বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন। দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী বাংলাশে মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুকাওয়াজ-২০২২যোগ দিবেন।

তিনি সেখানে কুচকাওয়াজের সালাম গ্রহণ করবেন। সেখান থেকে দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রাম স্টেডিয়ামে আসবেন। স্টেডিয়াম থেকে গাড়িতে করে প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ডে জনসভায় যোগ দেবেন। চট্রগ্রাম নগর, চট্রগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যেগে একটি ১৬০ ফুট লম্বা নৌকার আদলে সভা মঞ্চ তৈরি করা হয়েছে পলোগ্রাউন্ড মাঠে।

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার স্থলকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফরে ৩০টি প্রকল্পের উদ্বোধন এবং ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ জন্য জনসভার মঞ্চের পাশে ভিত্তিফলকগুলো স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button