প্রধানমন্ত্রীসরকার
বাংলাদেশ সবসময় ভারতের নিকট থেকে সর্বোচ্চ অগ্রাধিকার পায়: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ ও ভারত আলোচনার মাধ্যমে তিস্তা নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত সব সমস্যার সমাধান করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩০ অক্টোবর) সকালে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এসময় জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কখনোই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি।
বৈঠকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, প্রতিবেশী দেশগুলোর জন্য ভারতের একটি নীতি রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়। যেকোনো বিষয়ে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় বাংলাদেশ। এসময় ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান প্রধানমন্ত্রী।
বাংলা টিভি/অজিত



