
নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির পরিচালক মীর নূর উস শামস শান্তুনু।
নেপাল ট্যুরিজম বোর্ড ও পরাবত মিউনিসিপ্যালিটির সহযোগিতায় নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন এ অ্যাওয়ার্ড প্রদান করে। কাঠমান্ডুতে নেপাল ট্যুরিজম বোর্ডের অডিটোরিয়মে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রকাশ মান সিং, চিফ গাইনোকোলোজিস্ট ড. ভোলা রিজাল, নেপালের বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি মিশন চিফ ইসরাত জাহান ও নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ডিন দিয়া রিজালসহ অনেকে।
এ সময় বাংলা টিভির পরিচালক মীর নূর উস শামস শান্তুনু বলেন, ভবিষ্যতে নেপালের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বাংলা টিভি/অজিত



