Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রীবাংলাদেশ

রিজার্ভসহ দেশের অর্থনীতি যথেষ্ঠ নিরাপদেই আছে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের সময়েই দেশের সবক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে, বর্তমানে বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবেলা করতেও সরকার সজাগ রয়েছে- বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেলে, রাজধানীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ’এর জাতীয় সম্মেলনে যোগ দিয়ে, এসব কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রকারীরাই রিজার্ভ নিয়ে মিথ্যাচার করে বিভ্রান্তির ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ’এর ৫ম জাতীয় সম্মেলনে উপলক্ষে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের সবক্ষেত্রে উন্নয়ন করেছে। দেশব্যাপী স্বাস্থ্যসেবা খাতে অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি বিভাগীয় পর্যায়ে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

৭৫’এ জাতির পিতাকে হত্যার পর স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলো ষড়যন্ত্রকারীরা।

প্রধানমন্ত্রী বলেন, দেশবিরোধী অপশক্তিরা এখন বৈশ্বিক সংকট পরিস্থিতির সুযোগ নিয়ে মিথ্যাচার করছে। দেশের রিজার্ভ নিয়ে কোন সমস্যা নেই উল্লেখ করে, সবাইকে সাশ্রয়ী এবং সতর্ক থাকার আহবান জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button