Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ড্র নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ক্রোয়েশিয়া

কাতার বিশ্বকাপের শুরুটা ভালো হলো না গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার। গ্রুপ পর্বে বিকেলে দোহার আল বাইত স্টেডিয়ামে ক্রোয়েশিয়াক গোলশূন্য রুখে দিয়েছে আফ্রিকার দেশ মরক্কো।

রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলা দলটি সেবার শুরু করেছিল আরেক আফ্রিকার দেশ নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে। সবাইকে তাক লাগিয়ে দিয়ে সেই ক্রোয়েশিয়া উঠেছিল ফাইনালমঞ্চে। তবে এবার তাদের শুরুটা হলো পয়েন্ট হারিয়ে। প্রথম দিকে কিছুটা রক্ষনে খেললেও ম্যাচের শেষ দিকে আক্রমণের ধার কিছুটা বাড়ায় বর্তমান রানার্সরা।

লুকা মদরিচের ফ্রি-কিক ঠেকাতে গিয়ে নিজেদের পোস্টেই বল প্রায় পাঠিয়ে দিয়েছিলেন মরক্কোর এক ডিফেন্ডার। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button