Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রীবাংলাদেশ

বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না: প্রধানমন্ত্রী

যত বাঁধাই আসুক, বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলারও প্রত্যয় ব্যাক্ত করেন তিনি। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে, বৈশ্বিক সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে যারযার অবস্থান থেকে কাজ করার কথাও বলেন সরকার প্রধান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে, সকালে  গণভবন থেকে, মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স প্রান্তে ভার্চুয়ালি যুক্ত হন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন এবং প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন,ফায়ার ফাইটাররা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের জীবন মান উন্নয়নে, সরকার বেশ কিছু পদক্ষেপ হাতে হয়েছে। আগামিতে ফায়ার সার্ভিসের উন্নয়নে সরকারের নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তলাবিহীন ঝুড়ি থেকে, বাংলাদেশ আজ গোটা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবার প্রচেষ্টা অব্যাহত থাকলে, আগামীতে বাংলাদেশের উন্নয়ন কেউ ব্যাহত করতে পারবে না।

অনুষ্ঠানে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ, ৪ ক্যাটাগরিতে ৪৫ ফায়ার ফাইটারকে পদক দেয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সংশ্লিষ্ট খবর

Back to top button