Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে চলতে তরুণ প্রজন্মকে প্রস্তুত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিএমইএ আয়োজিত মেড ইন বাংলাদেশ সপ্তাহ ২০২২- এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহবান জানান। বলেন, চলমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে।

প্রথমবারের মতো শুরু হয়েছে মেইড ইন বাংলাদেশ উইক। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেইড ইন বাংলাদেশ উইকের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন,বিজিএমইএ আয়োজিত এ অনুষ্ঠান বিশ্বে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারিত করার পাশাপাশি উজ্জ্বল করবে দেশের ভাবমূর্তি।

চতুর্থ শিল্প বিপ্লবের পথে পা রাখছে পৃথিবী, জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করতে দক্ষ জনশক্তির বিকল্প নেই। তাই তরুণ প্রজন্মকে কাজে লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর।

রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক সংকট উত্তোরণের উপায় নিয়ে ভাববার তাগিদ সরকার প্রধানের।

এছাড়া আওয়ামী লীগের আমলে দেশ একেবারেই বদলে গেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button