Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

সৌদি আরবের কাছে জ্বালানি তেল চেয়েছেন প্রধানমন্ত্রী

দেরিতে অর্থ পরিশোধের সুযোগ চেয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কাছে জ্বালানি তেল চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

রোহিঙ্গা সংকট সমাধানেও সৌদি আরবের সহায়তা চান শেখ হাসিনা। বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সৌদির উপমন্ত্রী বাংলাদেশিদের পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয় উত্থাপন করেন। এবং পাসপোর্ট নবায়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে তার সম্মতি দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button