Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
সরকারপ্রধানমন্ত্রী

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১২ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এটি নির্মাণে মোট খরচ হবে ১৬ হাজার ৯০১ কোটি টাকা।

৪ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর, আশুলিয়া, বাইপাইল এবং ইপিজেডকে যুক্ত করবে। এ প্রকল্পে ১ দশমিক ২ বিলিয়ন ডলার বা ১০ হাজার ২২৬ দশমিক ৫৩ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে চীনা এক্সিম ব্যাংক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

 

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button