Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রীআওয়ামী লীগরাজনীতি

দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে: যুবলীগকে প্রধানমন্ত্রী

উন্নয়নের সকল সুযোগ-সুবিধা নিয়েও সরকারের অবদান অস্বীকার করছে একটি শ্রেণী, দেশের টাকা লুটপাটকারী ও সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজদের দলের মুখে সমালোচনা মানায় না- বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সন্ত্রাসীদের সংগঠন বিএনপিকে দেশের জনগণ আর ভোট দেবে না। যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব মহাসমাবেশে যোগ দিয়ে, এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী।

যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবর্ণজয়ন্তীর এই যুব-মহাসমাবেশ। তাইতো, সকাল থেকেই দেশের বিভিন্নপ্রান্ত থেকে বর্ণাঢ্য মিছিল নিয়ে রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন, সংগঠনের নেতাকর্মীরা। বেলাবাড়ার সাথে সাথে, সেই জনস্রোত পরিণত হয় যুব-সমুদ্রে।

বাংলাদেশকে এগিয়ে নিতে, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে সারাদেশ থেকে আগত যুবলীগ নেতাকর্মীরা। বিকেলে সমাবেশস্থলে যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর, যুবলীগের মহাসমাবেশ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে তারুণ্যের শক্তি নিয়েই দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের উন্নয়নেই কাজ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশবিরোধী অপশক্তিরা অন্ধ বলেই উন্নয়ন দেখে না। উন্নয়নের সব সুফল ভোগ করলেও তারা শুধু সমালোচনা করতেই জানে। সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকদেরকে দেশের মানুষ আর ভোট দেবে না।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অগ্রযাত্রা অক্ষুন্ন রাখতে, যুবসমাজকেই দায়িত্ব নিতে হবে।

বাংলা টিভি/বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button