Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রীরাজনীতি

যুবলীগের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী যুবলীগের মহাসমাবেশে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (১১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সমাবেশস্থলে যোগ দেন তিনি।

যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবলীগ নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে, সকাল থেকেই আওয়ামী যুবলীগের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল নামে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যুবলীগের মহাসমাবেশে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। বাস, পিকআপ, মোটরসাইকেলে করে সমাবেশে যোগ দিয়েছেন তারা।

সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যান বর্ণাঢ্য সাজে সেজেছে। লেকের পূর্বপ্রান্তে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। ব্যানার-ফেস্টুনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান।

সংশ্লিষ্ট খবর

Back to top button