Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
সরকারপ্রধানমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ইইউ’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই যুদ্ধের কারণে গোটা বিশ্বকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের কমিশন ফর হোম অ্যাফেয়ার্স ইভা জোহানসনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে রোহিঙ্গা ও জলবায়ু পরিবর্তনসহ অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যূত বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের জন্য একটি বড় ধরনের বোঝা এবং নতুন শিশু জন্ম গ্রহণের সাথে সাথে প্রতিদিন এই সংখ্যা বাড়ছে।

ইইউ প্রতিনিধি দলের নেতা ইবা জোহানসন বলেন, রোহিঙ্গা ইস্যুতে ইইউ বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।
তিনি আরো বলেন, ইইউ বর্তমানে ৪৫ লাখ ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিচ্ছে।

অপরদিকে, সকালে নিজ কার্যালয়ে আসন্ন শীত মৌসুমে শীতার্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদেয় অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটানা দীর্ঘসময় সরকারে থাকায় সরকারের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে।

তিনি বলেন, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের যে সম্মান রয়েছে সেটা বজায় রাখতে হবে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে

এসময় দেশের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,সমাজের কোন মানুষ অভুক্ত থাকবে না, অবহেলিত থাকবে না, মানবেতর জীবনযাপন করবে না। সকলের উন্নয়নে কাজ করছে তাঁর সরকার।

এসময় আসন্ন শীত উপলক্ষে শীতার্ত মানুষের সহায়তায় বিশিষ্ট ব্যক্তিবর্গের এগিয়ে আসায় কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button