Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশরাজধানী

চালু হলো বিআরটি প্রকল্পের দুই লেন

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী থেকে ঢাকার উত্তরার হাউজ বিল্ডিং পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়াল সড়কের দুটি লেন খুলে দেওয়া হয়েছে।

আজ রবিবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটি প্রকল্পের হাউজ বিল্ডিং-টঙ্গী ফায়ার সার্ভিস অংশের ঢাকামুখী দুটি লেন উন্মুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

সেতুমন্ত্রী বলেন, ‘এই সড়কের এই দুটি লেন চালুর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী যানবাহনের চাপ অনেক কমবে। এতে ফ্লাইওভারের বাকি কাজও বেগবান হবে। ’

বিআরটি প্রকল্পের তথ্যমতে, প্রকল্পের ২০ দশমিক ৫০ কিলোমিটার সড়কের মধ্যে উত্তরা থেকে টঙ্গীর চেরাগআলী পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড বিআরটি লেন এবং বাকি ১৬ কিলোমিটার থাকবে সমতলে। এই প্রকল্পের জন্য নির্মাণ করা হচ্ছে ছয়টি উড়াল সড়ক। এর মধ্যে টঙ্গী থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত উড়াল সড়কের দুটি লেন রবিবার যানবাহন চলাচলের জন্য খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button