Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৯০৮

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৯০৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও তিন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯০৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৭৬ জন ও ঢাকার বাইরে ৪৩২ জন।

বর্তমানে সারা দেশে তিন হাজার ৩৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৪২ জন ও ঢাকার বাইরে এক হাজার ৩২৬ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৩ হাজার ১০৭ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ২৮ হাজার ৭৫১ জন ও ঢাকার বাইরে ১৪ হাজার ৩৫৬ জন।

একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৯ হাজার ৫৬৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২৬ হাজার ৬০৬ জন ও ঢাকার বাইরে ১২ হাজার ৯৬৩ জন।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৭০ জন মারা গেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button