Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

লঙ্কানদের হারে সেমিতে ইংল্যান্ড, বিদায় অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড।

আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৪১ রান করে শ্রীলঙ্কা। খেলায় ইংল্যান্ডের হয়ে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন মার্ক উড।

লঙ্কানদের দেয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারেই ৭০ রান তুলে ফেলেন ইংল্যান্ডের দুই ওপেনার বাটলার ও হেলস। এরপর ম্যাচে কিছুটা ধাক্কা খেলেও ব্যাটস ম্যানদের দুর্দান্ত খেলায় ভর করে ২ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় ইংল্যান্ড। ম্যাচে শ্রীলঙ্কার পক্ষে কুমারা, হাসারাঙ্গা ও ধনাঞ্জয়া দুটি করে উইকেট নিয়েছেন।

এই জয়ের ফলে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বিদায় করে শেষ চারে জায়গা করে নিলো ইংল্যান্ড। গ্রুপ-১ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।

সংশ্লিষ্ট খবর

Back to top button