Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

আবারও বেড়েছে চালের দাম, নেই চিনির সরবরাহ

সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম। সংকট রয়েছে চিনি সরবরাহেও। আলু পেঁয়াজের দাম কিছুটা কমলেও বেড়ে গেছে টমেটোর দাম। তবে, শীতকালিন সবজির সরবরাহ বেশি থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে।

গেলো সপ্তাহের চেয়ে শুক্রবার (৪ নভেম্বর) ছুটির দিনে রাজধানীর খুচরা ও পাইকারি বাজারে বেড়েছে চালের দাম‌। ঠিকঠাক সরবরাহ থাকলেও প্রতি কেজি চালের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা পর্যন্ত।

এদিকে, চিনির সরবরাহ নেই বললেই চলে। দোকানীরা বলছেন, ক্রেতারা চিনি চাইলেও দিতে পারছেন না। পাশাপাশি দাম বৃদ্ধির খাতায় নাম উঠেছে আটার। সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে টমেটোর দাম। মাছ-মাংসের দাম নিয়েও চরম অসন্তোষ ক্রেতাদের। পণ্যমূল্যের অস্থিরতা কাটাতে বাজার মনিটরিং জোরদারের দাবী ভূক্তভোগী ক্রেতাদের।

 

বাংলা টিভি/অজিত

 

সংশ্লিষ্ট খবর

Back to top button