Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলা

ভারতকে ৫ উইকেটে হারালো দ. আফ্রিকা

পার্থ স্টেডিয়ামের ম্যাচে শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৫ উইকেট হারালেও ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাকে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছিলেন বিরাট-যাদবরা।

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান তোলে ভারত। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের সে সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে অবশ্য খুব একটা সময় নেননি দক্ষিণ আফ্রিকার পেসাররা। দুর্দান্ত সুইং-বাউন্সে প্রথম ঘন্টার পুরোটাই জিতে নিয়েছেন এনগিডি-নর্টজেরা।

শুরুটা হয়েছে রোহিতকে দিয়ে। ১৫ রান করে ভারতীয় অধিনায়ক ক্যাচ দিয়ে ফেরেন এনগিডির বলে। একই ওভারে ফেরেন আরেক ওপেনার রাহুলও। দুই ওপেনারের বিদায়ের পর ২৩ রান যোগ করতেই আরও ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত।

পঞ্চম উইকেটে দিনেশ কার্তিককে নিয়ে কিছুটা ইনিংস মেরামতের কাজ করছেন যাদব। যদিও ৫২ রানের সে জুটিতে কার্তিকের অবদান ছিল মাত্র ৬ রান। ৪০ বলে ৬৮ রান করে যাদব ফিরলে আবারও ভাটা পড়ে রানে। ১৩৩ রানে থামে ভারতের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন এনগিডি। তিনটি উইকেট পেয়েছেন ওয়াইন পার্নেল। আর একটি উইকেট গেছে নর্টজের ঝুলিতে।

 

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button