Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ ১ এর পয়েন্ট তালিকার তলানির দুই দল পাকিস্তান ও নেদারল্যান্ডস। পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ডাচরা।

রোববার (৩০ অক্টোবর) পার্থে নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ১ টায়।

এবারের বিশ্বকাপে পাকিস্তান প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারার পর জিম্বাবুয়ের বিপক্ষেও পরাজিত হয়। অন্যদিকে, নেদারল্যান্ডস, ভারত ও বাংলাদেশের কাছে হার মানে।

পাকিস্তান একাদশে আজ একটি পরিবর্তন। হায়দার আলির পরিবর্তে দলে এসেছেন ফখর জামান। তিনটি পরিবর্তন আছে নেদারল্যান্ডস দলে।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button