চিনির সাথে পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য নিত্যপণ্যের দাম

চিনির বাজারে অস্থিরতা কাটছেই না।রাজধানীর পাইকারী এবং খুচরা বাজারে চিনির ব্যাপক সংকট দেখা দিয়েছে,প্রায় দুই সপ্তাহ ধরে।এর জন্য চিনি কোম্পানিগুলোকে দুষছেন ব্যবসায়ীরা।এদিকে,অন্যান্য নিত্যপণ্যের দামও বাড়তির দিকে।এতে ক্ষুব্ধ ক্রেতা-বিক্রেতারা।
চিনি নিয়ে নানা উদ্যোগ নেয়া হলেও বাজারে এখনও সংকট কাটেনি।রাজধানীর কারওরান বাজার ঘুরে দেখা গেছে,চিনির দোকানগুলো একদম খালি। কোথাও চিনির দেখাই মেলেনি।কোম্পানিগুলোর চিনি দেয়ার আশ্বাসের অপেক্ষায় ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন,ভোক্তা পর্যায়ে চিনি বিক্রি করে,খুচরা ব্যবসায়ীদের ক্ষতি করছে, চিনি কোম্পানিগুলো।
ব্যবসায়ীরা বলছেন,চিনি কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হচ্ছে,গ্যাস এবং বিদ্যুৎ সংকটের কারণে, চিনি উৎপাদন ব্যাহত হচ্ছে।
বাজারে উর্ধ্বমুখী সব পণ্যের দাম।সপ্তাহের ব্যবধানে বেড়েছে আদা,আটা-ময়দা ও পোলাও চালের দাম।
অন্যদিকে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের বিভিন্নস্থানে আমনসহ সবজির মাঠ লণ্ডভণ্ড হয়ে যায়।ফলে শীতকালীন সবজির দামও চড়া।স্বস্তি ফেরেনি ডিম মাছ-মাংস ও চালের বাজারে।
নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে মনিটরিং জোরদারের দাবী জানিয়েছেন ভূক্তভোগী ক্রেতারা।
বাংলা টিভি / বুলবুল



