Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদঅর্থনীতি

ডিসেম্বরে টিকফা বৈঠকে জিএসপি সুবিধা নিয়ে আলোচনা হবে: বাণিজ্যমন্ত্রী

ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (টিকফা) মিটিংয়ে জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস (জিএসপি) ও তুলা আমদানি ও আইপিআর নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের চামেলী হলে ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসিসটেন্ট সেক্রেটারি অরুণ ভ্যানকাটারাম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ডিসেম্বরে টিকফা মিটিং রয়েছে। সেখানে বিস্তারিত আলোচনা হবে। আমাদের একটি টিম যাচ্ছে এসব বিষয়ে যাচাই বাছাই করার জন্য। দুই পক্ষের আলোচনা খুবই আন্তরিক হয়েছে এবং আশাবাদি যে আমরা সামনের দিকে এগোতে পারবো। মোট কথা হলো তারা যে কমার্সিলায় এই বৈঠকের আয়োজন করছে সেটা বুস্ট করবে ব্যবসা বাণিজ্যকে।

জিএসপি নিয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, জিএসপি নিয়ে আর কোনো আলোচনা হয়নি। তারা বলেছে ডিসেম্বরে টিকফা মিটিংয়ে আমরা সব বিষয় আবার ভেরিফাই করবো।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, তুলা যেখানে হয় সে জায়গা দেখতে আমাদের একটি টিম দুই এক দিনের মধ্যে যাচ্ছে। দুই দেশের ইমিগ্রেসনে কী সমস্যা রয়েছে সেটা ঠিক আছে কিনা সেসব রিপোর্ট নিয়ে পরবর্তী টিকফার যে মিটিং হবে সেখানে আলোচনা করবো।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button