Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলা

বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে হারলো ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছিল ইংল্যান্ড। ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ১৪ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। এরপরই নামে বৃষ্টি। শেষ পর্যন্ত খেলা আর মাঠে না গড়ালে বৃষ্টি আইনে ৫ রানে হেরে যায় ইংলিশরা।

এর আগে, ব্যাট করতে আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন অধিনায়ক বালবার্নি। এছাড়া, উল্লেখযোগ্য লোরকান টাকার ৩৪ এবং কাম্ফার করেন ১৮ রান। ১৯.২ ওভারে ১৫৭ রান করে অলআউট হয় আইরিশরা।

বোলিংয়ে ইংল্যান্ডের হয়ে মার্ক উড ও লিভিংস্টোন তিনটি করে উইকেট নেন। এছাড়া সাম কারান ২ টি এবং বেন স্টোকস নেন ১ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’র মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। এরপর দলের হাল ধরেন মালান এবং হ্যারি ব্রোক্র। তবে ৩৫ রান করে মালান এবং ১৮ রান করে ব্রোক সাজঘরে ফিরেন। এরপর ক্রিজে নেমে মঈন আলী ১২ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন। তার ব্যাটে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল ইংলিশরা। অপর প্রান্তে ছিলেন সদ্য নামা লিভিংস্টোন। তবে খেলার এ অবস্থায় বাধ সাধে বৃষ্টি। তাতেই কপাল পোড়ে ইংল্যান্ডের। বৃষ্টি আর না থামায় ৫ রানে হেরে যায় দলটি।

আয়ারল্যান্ডের জস লিটল ২ উইকেট লাভ করেন। এছাড়া একটি করে উইকেট নেন ম্যাককার্থি, হ্যান্ড এবং জর্জ ডকরেল। ম্যাচসেরা হন আইরিশ অধিনায়ক বালবার্নি।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button