Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

জেসিআই ঢাকা ওয়েস্ট ব্যাটেল অব দ্য ব্রাশ অনুষ্ঠিত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের উদ্যোগে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো জমকালো চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ব্যাটেল অব ব্রাশ ৫.০’।

শুক্রবার রাজধানীর ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রাজধানীর ৪০টির বেশি স্কুলের ২০০-এর বেশি সক্ষম, শারীরিক-মানসিক প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোর একই প্লাটফর্মে এই প্রতিযোগিতায় অংশ নেয়। এই কর্মসূচির লক্ষ্য হলো- দেশের জন্য আরও সক্রিয়, উদ্ভাবনী এবং সচেতন ভবিষ্যত প্রজন্ম তৈরি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শহীদ আখতার হোসেন, উপাচার্য, ইস্টার্ন ইউনিভার্সিটি। বিশেষ অতিথি জাতীয় নারী দলের প্রাক্তন ক্রিকেটার ও বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার সাথিরা জাকির জেসী। অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্ট প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল।

আয়োজনটির বিচারক হিসেবে ছিলেন চিত্রশিল্পী মেহেদী হক, মোরশেদ মিশু, রীশাম শাহাব তীর্থ এবং বিশ্বজিৎ গোস্বামী।

ব্যাটেল অব দ্য ব্রাশ ৫.০ এর প্রধান পরামর্শক জেসিআই বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জিয়াউল হক ভূঁইয়া। সহ-আহ্বায়ক ছিলেন তানভীর হাসান, নাঈম আখতার, একে আজাদ রাফি এবং সুজাউর রহমান ইমন।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি।

বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ২৫টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বৃহৎ এবং প্রাচীনতম।

সংশ্লিষ্ট খবর

Back to top button