
বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে হেরে এ ম্যাচে ব্যাটিংয়ে নামে সাকিবরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ডাচদের ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা।
সোমবার (২৪ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরেছেন অধিনায়ক সাকিব। ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস বেছে নেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
টস হেরে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলতে থাকেন দুই ওপেনার নাজমুল শান্ত ও সৌম্য সরকার। তবে পরক্ষণেই খেল হারিয়ে ফেলেন সৌম্য। ১৪ বলে ১৪ রান করে পল ফন মিকেরেনের কাছে উইকেট তুলে দেন এ বাঁহাতি ব্যাটার।
সৌম্য ফেরার পরপরই সাজঘরে ফেরেন আরেক ওপেনার শান্ত। দারুণ খেলা এই ব্যাটার টিম প্রিঙ্গেলের বলে লোগান ফন বিকের হাতে ক্যাচ তুলে দেন। ২০ বলে ২৫ রান করেন তিনি। ইনিংসের হাল ধরতে গিয়ে উল্টো ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। দলীয় ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ।
তবে শেষ দিকে আফিফের ৩৮ রান ও মোসাদ্দেক হোসেনের ১৮ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ পায় টিম টাইগার্স।
বাংলা টিভি/অজিত



