অন্যান্য
সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় সমুদ্রবন্দরে ৩ নম্বর সতকর্তা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায়, দিনভরই গুড়িবৃষ্টি হচ্ছে। আজ রাতে হালকা এবং কাল-পরশু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এসব এলাকায়। এদিকে নিম্নচাপের কারণে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। গভীর সমুদ্রে থাকা মাছ ধরার নৌকা বা ট্রলারগুলোরতে নিরাপদ আশ্রয়ে সরে আসতে বলা হয়েছে।
বাংলা টিভি/অজিত



