Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

নবম ওয়েজ বোর্ডের দাবি সাংবাদিকদের

অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে সমাবেশ করেছেন সাংবাদিক, প্রেস শ্রমিক ও কর্মচারীরা। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

শনিবার (২১ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ করেন তারা। সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে ৯ম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন, সাংবাদিকদের ওপর হামলা-মামলা বন্ধ, ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন, পেশাদার সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড কমানোর সিদ্ধান্ত বাতিল, সাপ্তাহিক ছুটি দুই দিনসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে’র দাবি জানানো হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। ফলে গণমাধ্যমকর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ড জরুরি হয়ে পড়েছে বলে বক্তব্য সাংবাদিক নেতারা দাবি করেন।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button