Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলা

আফগানদের কাছে বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ আফগানদের কাছে বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশ। সোমবার (১৭ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬০ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

জবাবে মাঠে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেট হারিয়ে তাদের থামতে হয় ৯৮ রানেই। হারতে হয় ৬২ রানের বড় ব্যবধানে। এদিকে,টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের, দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারিয়েছে স্কটল্যান্ড।  ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬০ রান তুলে স্কটিশরা। জবাবে মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় উইন্ডিজরা।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button