সংকট মোকাবেলায় উৎপাদন বাড়াতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহবান

আগামীতে যেন দুর্ভিক্ষের মধ্যে পড়তে না হয়, সেজন্য উৎপাদন বাড়াতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ যাতে এই পরিস্থিতির মধ্যে না পড়ে, সে লক্ষে কাজ করে যাচ্ছে সরকার। সকালে গনভবন থেকে, বিশ্ব খাদ্য দিবসের আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে, খাদ্য উৎপাদনের পাশাপাশি, তা সংরক্ষণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে, সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি বলেন, বিশ্বে খাদ্যপ্রাপ্তির সমস্যা দেখা দিচ্ছে। সারাবিশ্বে যে দুর্যোগের ঘনঘটা, তা থেকে বাংলাদেশকে সুরক্ষিত রাখতে হবে। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তবে যে যার অবস্থান থেকে, খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন তিনি।
বৈশ্বিক সংকটের ফলে, গোটা বিশ্বেই দুর্ভিক্ষের আশংকা করেন প্রধানমন্ত্রী। তাই খাদ্য অপচয়ে রোধ এবং উৎপাদন বাড়ানোর পাশাপাশি, তা সংরক্ষণের কথাও বলেন সরকার প্রধান
তেল জাতীয় ফসলে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করতে, সংশ্লিষ্টদের নির্দেশনা দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলা টিভি / বুলবুল



